অবরুদ্ধ কাঁঠালবাগানের মানুষ, ক্ষোভ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

রাজধানীর সোনারগাঁও রোডের কাঁঠালবাগান ঢাল থেকে গ্রিন রোডে যাওয়ার রাস্তাটির নাম ফ্রি স্কুল স্ট্রিট। রাস্তাটি ধরে ঢাল থেকে বেশ কিছু পথ এগিয়ে ডানে মোড় নিতেই অপি জুয়েলার্স। এরপর সামনে আর রাস্তা কোথায়? শুধু বিশাল বিশাল গর্ত। গ্রিন রোডের মাথা পর্যন্ত এ অবস্থা। যানবাহন চলা তো দূরের কথা, বৃষ্টি হলে ওই রাস্তায় মানুষের হেঁটে চলাচলও বিপজ্জনক।
স্থানীয় ব্যক্তিরা জানান, রাস্তার এই অবস্থার কারণে চার মাসেরও বেশি সময় ধরে তাঁদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ড্রেন ঠিক করার জন্য গর্তগুলো খোঁড়া হয়েছে, কিন্তু কাজ শেষ হচ্ছে না। ফলে চার মাস ধরে তাঁদের কাছে ভোগান্তির নাম ফ্রি স্কুল স্ট্রিট।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1