আদালত অবমাননার দায়ে ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ৬ মাসের কারাদন্ড

বাংলাদেশে আজ আদালত অবমাননার দায়ে “আমার দেশ” পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

<!–IMAGE–>

একই সঙ্গে মামলায় অভিযুক্ত রিপোর্টার ওয়ালিউল্লা নোমানকে ১ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকার জরিমানা করা হয়েছে। আদালত নোমানকে ৭ দিনের মধ্যে কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছে। দেশের সর্বোচ্চ আদালত এই রায় দেওয়ায় এর বিরুদ্ধে কোন আপীল করা যাবে না। তবে তাদের রিভিউ পিটিশান দায়েরের সুযোগ রয়েছে।

যদিও আসামী পক্ষের আইনবিদ ব্যারিস্টার্ মওদুদ আহমেদ জানিয়েছেন, এ ধরণের আবেদন দায়ের করা হবে না। আইনজীবিরা জানিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আপীল বিভাগ, আদালত অবমাননার মামলায় সরাসরি কাউকে সাজা দিল।

এই বিষয়ে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী বিস্তারিত জানিয়েছেন।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1