সিলেটে মধ্যরাতে অস্ত্র ক্রেতার ছদ্মবেশে র‌্যাবের অভিযান

সিলেট নগরের দক্ষিণ সুরমার ফিরোজপুর এলাকা থেকে গত মঙ্গলবার মধ্যরাতে অবৈধ অস্ত্র ব্যবসায়ী চক্রের সদস্য সন্দেহে চারজনকে অস্ত্রসহ আটক করেছেন র‌্যাবের সদস্যরা। অস্ত্র ক্রেতার ছদ্মবেশে ওই অভিযান চালানোর সময় অস্ত্র ব্যবসায়ী পক্ষের সঙ্গে র‌্যাবের সদস্যদের সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে র‌্যাবের এক সদস্যসহ দুই পক্ষের তিনজন আহত হন।
আটক ব্যক্তিরা হলেন দক্ষিণ সুরমার ফিরোজপুর এলাকার কয়েস আহমদ (৪২), সিলাম এলাকার আবদুল ওয়াহিদ (à§©à§®), বালাগঞ্জ উপজেলার হরিশ্যাম গ্রামের মো. ফয়সল আহমেদ (৩০) এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুড়িহাল গ্রামের মো. রিপন মিয়া (২৫)। ওয়াহিদ ও কয়েসকে সিলেট…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1