বাংলাদেশ সফরে আসছেন ইউনানের গভর্নর

চীনের ইউনান প্রদেশের গভর্নর কিন গুয়াংরং তিন দিনের সফরে ২৮ আগস্ট ঢাকায় আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে কিন গুয়াংরং ঢাকায় আসছেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।
গত মার্চে শেখ হাসিনা ইউনান প্রদেশের রাজধানী কুনমিং সফরের সময় কিন গুয়াংরংকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সূত্র জানায়, সড়ক ও রেলপথে এশীয় মহাসড়কে যুক্ত হওয়ার অগ্রাধিকার বাস্তবায়নের অংশ হিসেবে চীনের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সরকার, যার ধারাবাহিকতায় এ বছর দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ের সফর বিনিময় হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে চীনের ইউনান প্রদেশের গভর্নর ঢাকায় আসছেন।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1