যুক্তরাষ্ট্রের দেওয়া যন্ত্রপাতি বিমানবন্দরে লাপাত্তা

চট্টগ্রাম বন্দরের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য যুক্তরাষ্ট্র সরকারের পাঠানো স্পর্শকাতর যন্ত্রপাতির চারটি চালান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাপাত্তা হয়ে গেছে।
জরুরি ভিত্তিতে স্থাপনের জন্য এসব যন্ত্রপাতি সমুদ্রপথের পরিবর্তে ওয়াশিংটন থেকে উড়োজাহাজে গত ফেব্রুয়ারি মাসে ঢাকায় পাঠানো হয়।
এসব পণ্যের শুল্ক আদায় নিয়ে বন্দর কর্তৃপক্ষ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মধ্যে পত্র চালাচালি চলে প্রায় পাঁচ মাস। এর পরে আটটি চালানের যন্ত্রপাতি গত এক সপ্তাহে খালাস করে চট্টগ্রাম বন্দরে পাঠানো হয়। বাকি চারটি চালানের কোনো হদিস পাওয়া যাচ্ছে না।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1