ওঁরা এখন যুদ্ধ করছেন মুক্তিযোদ্ধা সনদ পেতে

‘একাত্তরে জীবন বাজি রাইখ্যা আমি কাগো লাইগা যুদ্ধ করছিলাম, কেন যুদ্ধ থেইক্যা ফিইরা আইস্যা আমার মা-বইনরে দ্যাখতে পারলাম না, আর কিল্লাইগ্যা বা আইজ একটা সার্টিফিকেট পাইতে এত ভোগান্তি পোহাইতাছি—এসব প্রশ্নের কোনো উত্তর আছে? আমাগো দুঃখের কথা শুইন্যা, লেইখ্যা লাভ কী? আমাগো লাইগ্যা এহন আর কারও মন কান্দে না।’—ছলছল চোখে প্রথম আলোর কাছে এসব কথা বলছিলেন পটুয়াখালী থেকে আসা মুক্তিযোদ্ধা তাজামুল ইসলাম।
৯০ বছর বয়সী এই মানুষটি এখন ঠিকমতো হাঁটতে পারেন না, চোখেও ভালো দেখেন না। তার পরও তিনি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে শুধু একটা সার্টিফিকেট চান। তাঁর দাবি, যুদ্ধ করার সময়ও…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1