চোরাই তেলসহ স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেপ্তার

ঈশ্বরদী রেলওয়ের লোকো মোটিভ কারখানার ডিপো থেকে তেল চুরির ঘটনায় চোর সিন্ডিকেটের প্রধানকে চোরাই তেলসহ আজ মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটায় গ্রেপ্তার করেছে র্যাব। দীর্ঘদিন ধরে রেলের হাইস্পিড তেল চুরি হয়ে আসছিল। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জামালউদ্দিন (৩৫)।
জামালউদ্দিন ঈশ্বরদীর পৌর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাবনার অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) ইমাম উদ্দিন কবির, ঈশ্বরদীর থানা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন এবং পাবনার র্যাব সদস্যরা আজ সকাল পাঁচটার দিকে ঈশ্বরদীর পৌর এলাকার শৈলপাড়ায় জামালউদ্দিনের…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1