খুদে শিক্ষার্থীদের জন্য জাতীয় ফুটবল টুর্নামেন্ট

দেশের প্রাথমিক বিদ্যালয় থেকে খেলাধুলা হারিয়ে যাচ্ছে। পারিবারিক ও সামাজিকভাবে অধিকাংশ শিক্ষার্থীকে এখন লেখাপড়ার প্রতি আগ্রহী করে তোলার চেষ্টা করা হয়। শিশুদের বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও যে প্রয়োজন, এটা ভুলতে বসেছেন অনেকেই।
এই প্রেক্ষাপটে প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে খুদে শিক্ষার্থীদের মনোবল বাড়ানোর লক্ষ্যে প্রথমবারের মতো দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে সরকার। আগামী অক্টোবরে ইউনিয়ন পর্যায় থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। এরপর উপজেলা, জেলা ও বিভাগীয় প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1