সোয়াইন ফ্লুর প্রতিষেধক নিয়ে অসুস্থ?

জয়পুরহাটের আক্কেলপুরে ‘সোয়াইন ফ্লু’র প্রতিষেধক নিয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় গত বুধবার পৌর হাইটেক কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষিকা কাওছার জাহান (২৮) ও হাবিবা খানমকে (২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁরা এই প্রতিষেধক নিয়েছিলেন।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল মোত্তালেব মণ্ডল বলেন, বুধবার জ্বর ও প্রচণ্ড ব্যথা নিয়ে দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আগের দিন তাঁরা সোয়াইন ফ্লুর প্রতিষেধক নিয়েছিলেন। তবে এ কারণেই এমনটি হয়েছে, তা বলা…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1