মানুষে-পক্ষীতে সখ্য যেথা

একশ্রেণীর লোক পাখি শিকারের পর বিক্রি করে। আরেক শ্রেণীর মানুষ সেই পাখি দিয়ে রসনার তৃপ্তি মেটায়। এই দুই প্রকৃতির মানুষের তাণ্ডবে দেশি-বিদেশি হরেক প্রজাতির পাখি আজ বিলুপ্তির পথে। ব্যতিক্রমও আছে। এই যেমন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কানাইপুকুর গ্রামের বাসিন্দারা। পাখির জন্য গ্রামের একটি মজা পুকুরের পাড়ে রীতিমতো অভয়াশ্রম গড়ে তুলেছে তারা। সেখানে কয়েক হাজার পাখির বাস। পাখিগুলোকে বাসা বাঁধতে সহায়তা করে গাঁয়ের লোক। এমনকি রাত-বিরাতে পাহারার ব্যবস্থাও থাকে পক্ষীকুলের জন্য।
‘সন্ধ্যা থেকে পাখিগুলোর ডাকে হামরা এখন ঘুমে যাই। ফজরের নামাজের সময় আবার জোরে কিচিরমিচির…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1