গাজীপুরে গণপিটুনিতে ছ’ব্যাক্তি নিহত

<!–IMAGE–>

বাংলাদেশে ঢাকার অদূরে গাজীপুর এলাকায় ডাকাত সন্দেহে ছ’ব্যাক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। এ মাসেই এখন পর্যন্ত সারা দেশে গণপিটুনিতে ১৮ জন প্রাণ হারায় এবং জুলাই মাসে ১৭ জন।এই প্রবনতা সম্পর্কে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি ডঃ মিজানুর রহমান বলেছেন কোন সমাজেই নিজের হাতে আইন তুলে নেওয়া কাম্য নয়।

আইনি প্রক্রিয়ার দীর্ঘ সূত্রিতার কারনে অনেক সময় সুবিচার পাওয়া যায়না তাই সাধারণ মানুষ গণ প্রহারের মত কাজে লিপ্ত হয় তবে তা গ্রহনযোগ্য নয়। তাই তাঁর সংস্থা শীঘ্রই এর প্রতিকারের জন্য সরকারের কাছে কিছু সুপারিশ পাঠানোর পরিকল্পনা করেছে।

ঢাকা থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরূ।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1