‘হতচ্ছাড়া’ প্রজাতি না লাগিয়ে দেশি গাছের বনায়ন করুন

ইউক্যালিপটাস ও আকাশমনিগাছকে ‘আগ্রাসী’ প্রজাতির ও ‘হতচ্ছাড়া’ গাছ হিসেবে উল্লেখ করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, এত দিন বিদেশি দাতা সংস্থার পরামর্শে সামাজিক বনায়নের নামে এ ধরনের গাছ লাগানো হয়েছে। এই গাছগুলোর নিচে অন্য কোনো গাছ হয় না, এমনকি পাখিও বসে না। আকাশমনি ফুলের রেণু নিঃশ্বাসের সঙ্গে শরীরে গেলে অ্যাজমা রোগ হয়। তিনি দেশি প্রজাতির গাছ রোপণের মাধ্যমে বনায়ন করতে বলেছেন।
গতকাল বুধবার সিরডাপ মিলনায়তেন বেসরকারি সংস্থা ব্র্যাক ও ওয়ার্ল্ড অ্যাগ্রোফরেস্ট্রি সেন্টারের আয়োজনে ‘বাংলাদেশে কৃষি বনায়নের উন্নয়ন-অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক আন্তর্জাতিক…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1