মাঠে ‘জালা’ মনে ‘জ্বালা’

বিদ্যালয়ে মধ্যাহ্ন বিরতির ঘণ্টা বাজল। পঞ্চম শ্রেণীর জাকির আর হাসান বিষণ্ন মনে বারান্দায় বসা। মন খারাপ কেন, এমন প্রশ্নে পাশ কাটানোর চেষ্টা ছিল দুজনেরই। নাছোড় দেখে জাকির আঙুল তুলে দেখিয়ে বলল, ‘ই-জালা (ধানের চারা) অইল গিয়া আমরার আরেক জ্বালা…!’
জাকিরের এই অঙ্গুলি নির্দেশ বিদ্যালয়ের পাশের একটি ধান খেতের দিকে। খেতজুড়ে সবুজ ধানের চারা। জানা গেল, বিদ্যালয় ঘেঁষা এ জমি কোনো ব্যক্তির নয়, বিদ্যালয়ের মাঠ। মৌসুমের এ সময়ে বিদ্যালয় পরিচালনা কমিটির এক সদস্য মাঠে প্রতি বছর চারা রোপণ করেন।
সরেজমিনে দেখা গেছে, মাঠজুড়ে প্রায় ছয় মাস চারা থাকে। এতে খেলাধুলা তো দূরে থাক, বিদ্যালয়ে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1