গ্রামীণ বনের রাজা

উঁচু-নিচু ঢেউ খেলানো মাঠ। দুই পাশজোড়া ঘন গ্রামীণ বন। মাঠটি উঁচু—অনেকটা আমাদের বরেন্দ্র অঞ্চল অথবা আফ্রিকার সাভানা অঞ্চলের মতো। এখানে-সেখানে ঘন বুনটের বৈঁচিকাঁটার ঝোপ, শেওড়া-উড়েআমগাছ ও তাল-খেজুরের চারাসহ উঁচু-চওড়া উলু ঘাসের আইল। পানের বরজ ও খড়বন আছে বেশ কয়েকটি। আছে অন্য গাছও।
মাঠটি লম্বায় প্রায় এক কিলোমিটার, পাশে আধা কিলোমিটারের কিছু বেশি। ২৩ জুলাইয়ের ঘটনা। মাঠের একদিকে চারজন তরুণ পাশাপাশি চারগাছি খেপজাল টানিয়ে ফাঁদ পেতে উত্তর পাশের একটা ঝোপের তলায় বসে আছে টেঁটা-বল্লম হাতে। জালের ফাঁদ আর শিকারিদের মাঝখানের মাঠে চরছে দুটি রাজহাঁস ও একটি ছাগল। গত পাঁচ দিনে দুটি…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1