প্রেসিডেন্ট আহমেদিনিজাদের উপর আক্রমণ প্রচেষ্টা অস্বীকার করেছে ইরান

ইরানের সরকারী সংবাদমাধ্যমগুলো এই খবরের সত্যতা অস্বীকার করছে যে আজ প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনিজাদকে লক্ষ্য করে গ্রেনেড আক্রমণ চালানো হয়েছিল।একটি রক্ষণশীল ওয়েবসাইট, Khabaronline.ir এর আগে জানিয়েছিল যে পশ্চিমাঞ্চলের হামেদান এলাকায় সফরের সময়ে মিঃ আহমেদিনিজাদের যানবহরের কাছেই একটি গ্রেনেড বিস্ফোরিত হয়।

রয়টার বার্তা সংস্থা এবং আল আরাবিয়া টেলিভিশন ও  প্রেসিডেন্টের দপ্তরের একটি সূত্রকে উদ্ধৃত করে এই ঘটনাকে ইরানী নেতার ওপর আক্রমণ বলেই অভিহিত করেছে।

তবে রাষ্ট্র পরিচালিত প্রেস টিভি বলেছে যে ইরানের নেতাকে স্বাগত জানানোর সময়ে পটকা ফাটানোর সময়ে এই বিস্ফোরণটি ঘটে।

এতে কেউ আহত হয়নি এবং মিঃ আহমেদিনিজাদ,ঐ ঘটনার কোন উল্লেখ না করেই হামেদানে পাশ্চাত্য বিরোধী বক্তব্য রাখেন।

ইরানী প্রেসিডেন্ট বলেছেন যে তিনি মনে করেন তিনি হত্যা ষড়যন্ত্রের শিকার হতে পারেন। সোমবার ইরানী প্রবাসীদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি তাকে হত্যা করার জন্যে লোক ভাড়া করা ও প্রশিক্ষণ দেওয়ার জন্যে ইসরাইলকে  দোষারোপ করে।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1