রক্তে গ্লুকোজ মাপার নতুন যন্ত্র নিয়ে গবেষণার কথা

যুক্তরাষ্ট্রে জৈব প্রকৌশলী – গবেষকরা বলছেন, ছোট্ট এই যন্ত্রটি কেন্দ্রীয় স্বাস্থ্য পরিচর্যা বিভাগ থেকে অনুমোদন করা হলে ডায়বেটিস রোগীদের খুবই সাহায্য করবে।

ঠিক ত্বকের নীচে গ্লুকোজ মনিটারের যন্ত্রটি বসিয়ে দেওয়া যাবে এবং এর সঙ্গে কোন তারের প্রয়োজন নেই, তাই চলাফেরা, স্বাভাবিক কাজ কর্মেও কোন ব্যাঘাত ঘটবে না। ওই অতি ক্ষুদ্র যন্ত্রটি প্রতিনিয়ত রক্তের গ্লুকোজের মাত্রা নির্ধারণ করবে এবং তার ফলাফল বাইরে একটি যন্ত্রে ধরা পড়বে। এখন যেমন আঙুলে সরু সূঁচ ফুটিয়ে গ্লুকোজ নির্ধারণের ব্যবস্থা রয়েছে, ভবিষ্যতে ৩৮ মিলিমিটার চওড়া ও ১৬ মিলিমিটার পুরু নতুন পদ্ধতি সেই একই কাজে ব্যবহার করা যাবে। তবে ৩ থেকে ৭ দিন অন্তর তা পরিবর্তন করতে হবে।

বহুমূত্র বা ডায়বেটিস রোগীরা স্বাভাবিক প্রক্রিয়ায় শরীরে চিনির অংশযুক্ত হরমোন - ইনসুলিন তৈরী করতে পারে না, কারণ তাদের দেহে যে ধরণের ইনসুলিন তৈরী হয়, তা খাবারের গ্লুকোজ থেকে নিয়মিতভাবে দেহের জন্য প্রয়োজনীয় - শক্তি সৃষ্টি করে না।

সান দিয়েগোতে ক্যালিফোর্ণিয়া বিশ্ববিদ্যালয়ের জৈব প্রকৌশলী ডেভিড গফ এই সমীক্ষার প্রধান গবেষক।  অন্য প্রানীর দেহে পরীক্ষা চালিয়ে, তিনি এই নতুন পদ্ধতিকে অত্যন্ত সফল এক ব্যবস্থা বলে উল্লেখ করেছেন।  তিনি বলেন ডায়বেটিস রোগীরা এই যন্ত্রের সাহায্যে তাদের দেহে গ্লুকোজের মাত্রা আরও ঘনিষ্ঠ ও সহজভাবে নির্ধারণ করতে পারবেন।

ডেভিড গফ বলেন – ‘আর তাই, তারা ইনসুলিনের মাত্রা ঠিক করে নেবেন, ব্যায়াম, নিয়মিত পুষ্টিকর খাবার ও অন্যান্য চিকিত্সা ব্যবস্থার সাহায্যে তারা তাদের রোগ আরও সহজভাবে নির্ধারণ ও নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন’।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1