আমেরিকার নতুন সভাকবি উইলিয়াম মারউইন

আমেরিকার সমকালীন কাব্য-সাহিত্যের একজন প্রবীন শীর্ষ কবি উইলিয়াম মারউইন – যুক্তরাষ্ট্রের নতুন পোয়েট লরিয়েট বা সভাকবির আসন অলংকৃত করেছেন। তিনি হলেন ১৭তম পোয়েট লরিয়েট এবং তাঁর দায়িত্ব আমেরিকার কাব্য সাহিত্যে উত্সাহ সঞ্চার করা আর সমাজের সর্বস্তরে কবিতাকে জনপ্রিয় করে তোলার উদ্যোগ গ্রহণ। যুক্তরাষ্ট্রের পোয়েট লরিয়েট বা সভাকবির প্রচলন ১৯৮৫ সাল থেকে। এবং এটি মুলতঃ অবৈতনিক সম্মানিক একটি দায়িত্ব। লাইব্রেরী অফ কংগ্রেস দুই কিম্বা এক বছর মেয়াদে পোয়েট লরিয়েট মনোনয়ন করে থাকে।

৮৩ বছর বয়স্ক উইলিয়াম মারউইন ইংরেজী সাহিত্যের এক বিশিষ্ট প্রভাবশালী কবি হিসেবে আন্তর্জাতিক খ্যাতির অধিকারী। আমেরিকায় সাহিত্যের শ্রেষ্ঠ সম্মান পুলিত্জার পুরস্কারের সম্মানিত হয়েছেন তিনি দু’বার – সাম্প্রতিককালে পেয়েছেন ২০০৯ সালে তার ‘দ্য শ্যাডো অফ সিরিয়াস’ কাব্য গ্রণ্থের জন্য। আমেরিকার কাব্য সাহিত্যে তার প্রভাব সুদীর্ঘ ৬ দশককালের – ১৯৫২ সালে প্রথম কাব্য গ্রণ্থ প্রকাশিত হওয়ার পর থেকে।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1