বিনোদন জগতের না হয়েও শেখ মাওলা মিলন বৃহত্তর ওয়াশিংটন এলাকার মানুষদের চিত্ত বিনোদন করে চলেছেন।

সাক্ষাত্কারে আজ আমাদের অতিথি শেখ মাওলা মিলন । বৃহত্তর ওয়াশিংটন এলাকায় বাঙ্গালীদের কাছে তাঁর মঞ্চ পরিবেশনার জন্য সুপরিচিত। তাঁর বৈশিষ্ট তিনি স্থানীয় অপেশাদার শিল্পী, কলাকুশলী ও কারিগরদের নিয়ে বিরাট এবং পেশাদার মানের অনুষ্ঠান উপহার দেন। প্রবেশ মূল্যও বেশী নয়। ব্যায় সঙ্কুলানের জন্য নিজে পকেট থেকেও খরচ করেন। পেশা নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান করা তাঁর নেশা। বলেন বাংলাদেশে থাকতে কখনও অনুষ্ঠান করেননি। এখন দেশের স্মৃতি নিয়ে প্রবাসে  সবাইকে নিয়ে সবার জন্য অনুষ্ঠান করেন। মিলন বলেন প্রচুর পরিশ্রম কিন্তু সার্থক মনে হয় যখন পরিবার পরিজন নিয়ে সবাই উপভোগ করেন।
শেখ মাওলা মিলনের দু’হাজার দশ সালের পরিবেশনা হলো ‘বায়োস্কোপ – আলিবাবা চল্লিশ চোর’। বিরাট এবং পূর্ণ প্রেক্ষাগৃহে মঞ্চস্থ হচ্ছে ৭ই আগস্ট। তার আগে মাসুমা খাতুনের সঙ্গে সাক্ষাত্কারে এই বিরাট আয়োজনের কথা বললেন।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1