বিএডিসির সার গুদামে রেখে নিম্নমানের চীনা সার বিক্রি

নড়াইলের সার ব্যবসায়ীরা কৃষকদের কাছে বিএডিসির মিউরেট অব পটাশ (এমওপি) সার বিক্রি না করে নিম্নমানের চীনের তৈরি এমওপি সার বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অধিক মুনাফার আশায় তাঁরা ওই সার বিক্রি করছেন। এতে বিএডিসির সার গুদামে থেকে নষ্ট হচ্ছে এবং ফসল উৎপাদন কম হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএডিসির প্রতি বস্তা (৫০ কেজি) সার ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে এক হাজার ১৫০ টাকা দরে কিনে খুচরা এক হাজার ২৫০ টাকায় বিক্রি করেন। এ সার সরকার মরক্কো ও তিউনিসিয়া থেকে আমদানি করে। এই সারের গুণগত মান চীনের তৈরি এমওপি সারের চেয়ে অনেক বেশি। কিন্তু নড়াইলের একশ্রেণীর ব্যবসায়ী অধিক…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1