সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভুটান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সরকারপ্রধানদের ১৬তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ মঙ্গলবার সকালে ভুটান পৌঁছেছেন। তাঁকে বহনকারী ড্রুক এয়ারের বিমানটি স্থানীয় সময় সকাল পৌনে আটটায় পারো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে। শেখ হাসিনাকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোটর শোভাযাত্রা চলে যায় মতিথাংয়ে অবস্থিত সার্ক ভিলেজে। ভুটান সফরের সময় তিনি এখানে অবস্থান করবেন।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1