মিটার ছয়টি, বিদ্যুৎ ৩০০ দোকানে!

দেশজুড়ে বিদ্যুতের জন্য হাহাকার। অথচ মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ঘাটে চলছে বিদ্যুৎ চুরির মহোৎসব। ঘাটের তিন শতাধিক দোকানে বিদ্যুৎ রয়েছে। কিন্তু পল্লী বিদ্যুতের মিটার আছে মাত্র ছয়টি।
শিবচর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ওয়্যারিং পরিদর্শক স্বপন জানান, কাওড়াকান্দি ঘাট এলাকায় একটি ট্রান্সফরমারের মাধ্যমে পার্শ্ববর্তী বাড়িসহ দোকানগুলোর জন্য মোট ৩২টি মিটার রয়েছে। তাহলে ঘাটের দোকানগুলোর জন্য মিটার কয়টি—এ প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। তবে দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘাটে মাত্র ছয়টি মিটার রয়েছে। একেকটি মিটারের বিপরীতে ১০-১২ জন গ্রাহক রয়েছেন।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1