আ.লীগ পাল্টা কর্মসূচি নিয়ে তৎপর থাকবে

ভোলা-৩ উপনির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দল বিএনপি আন্দোলনে নামলে আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি নিয়ে তৎপর হবে। দলের নীতিনির্ধারকদের মতে, বিএনপি ভোলার ভরাডুবি আড়াল করতে আন্দোলনের কথা বলছে। তবে আন্দোলনের নামে নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।
এমনকি দলীয় নেতারা জনগণকে নিয়ে বিএনপিকে প্রতিহত করার কথাও বলেছেন। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, বিএনপির আন্দোলনের হুমকি-ধমকিকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে চায় আওয়ামী লীগ।
এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1