হবিগঞ্জে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১৫

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে দুধ মিয়ার একটি জমি থেকে ধান কাটা নিয়ে একই গ্রামের দিল্লর আলীর ছেলে ইয়াকুব আলীর মধ্যে বিরোধ দেখা দেয়। বিরোধের একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে উভয় পক্ষের ১৫ ব্যক্তি আহত হয়।
মাধবপুর থানার সহকারী উপপরিদর্শক…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1