সুষ্ঠু নির্বাচন চায় আওয়ামী লীগ: তোফায়েল

তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোলা-৩ আসনের উপনির্বাচনে নির্বাচন কমিশন যদি সেনা মোতায়েন করতে চায়, তবে আওয়ামী লীগ ও সরকার এতে সর্বাত্মক সহযোগিতা করবে। কারণ, এ আসনে সুষ্ঠু নির্বাচন চায় আওয়ামী লীগ। বিএনপি চায় না এ নির্বাচন হোক।
আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আজ শুক্রবার বিকেল চারটায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ ভোলা-৩ আসনে আওয়ামী লীগের উপনির্বাচন কমিটির সমন্বয়ক।
২৪ এপ্রিল এ আসনে নির্বাচন হবে। আওয়ামী লীগের নূরনবী চৌধুরী ও বিএনপির হাফিজউদ্দিন আহমেদ এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1