ছাত্র-পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, ছাত্রের মৃত্যু

বাংলা বর্ষবরণের দিন স্থানীয়দের সঙ্গে ছাত্রদের কথাকাটাকাটির জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র, এলাকাবাসী ও পুলিশ—ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত সাড়ে ১০টা থেকে রাত দেড়টা পর্যন্ত দফায় দফায় চলতে থাকে এ সংঘর্ষ। এ ঘটনায় গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আসাদ আজ শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। ওই ঘটনায় আহত হন বিশ্ববিদ্যালয়ের আরও চার ছাত্র। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ পাঁচজনকে আটক করেছে।
আসাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চট্টগ্রাম মেডিকেল কলেজ…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1