বাঙালি মেতেছে প্রাণের উৎসবে

প্রতিদিনের মতোই সূর্য উঠেছে আজও। তবে আজকের সূর্যোদয় অন্যদিনের চেয়ে একটু ভিন্ন বার্তা নিয়ে এসেছে। আজকের সূর্যোদয় বাঙালির প্রাণে এনেছে পুরাতন, জরা আর জীর্ণকে বিদায় জানিয়ে শুভ, সুন্দর ও মঙ্গলকে বরণ করার আকাঙ্ক্ষা ও সম্ভাবনা।
সে আশা থেকেই ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গেয়ে নতুন সূর্যোদয়কে আমন্ত্রণ জানিয়েছে বাঙালি। মেতেছে প্রাণের উৎসবে। রাঙিয়েছে চারপাশ।
আজ পয়লা বৈশাখ। বাংলা ১৪১৭ সনের প্রথম দিন। প্রতিবছরের মতো এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাঙালি মেতেছে প্রাণের উৎসবে। সকালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীতে শুরু হয়েছে পয়লা বৈশাখ…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1