চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪০০

দক্ষিণ-পশ্চিম চীনের তিব্বতীয় মালভূমিতে আজ বুধবার এক শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৪০০ জন নিহত ও ১০ হাজার জন আহত হয়েছে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রিখটার স্কেলে এই ভূমিকম্প ছিল ৬.৯ মাত্রার। এ ছাড়া ভেঙে পড়া বাড়িঘরে অনেকে আটকা পড়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মূল কম্পনের পরবর্তী কয়েকটি মৃদু কম্পনে কুইংহাই প্রদেশের ইয়ুশু এলাকায় ইটের বাড়িঘর ধসে পড়ে।
ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল কুইংহাই প্রদেশকে তিব্বত থেকে বিভক্তকারী পাহাড়ি এলাকায়, যা তিব্বতের কামডো থেকে ২৪০…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1