আল-কায়েদার বিরুদ্ধে ফতোয়া জারি করেছে সৌদি ধর্মীয় কর্তৃপক্ষ

সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ।
আশরাক-আল আসওয়াত পত্রিকার বরাত দিয়ে এপি আজ বুধবার জানিয়েছে, সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ সব ধরনের সন্ত্রাসবাদ এবং এদের অর্থ জোগানদাতাদের বিরুদ্ধে একটি ফতোয়া জারি করেছে।
এই ফতোয়ার মাধ্যমে ধর্মীয় কর্তৃপক্ষ সারা বিশ্বে আল-কায়েদা নেটওয়ার্কের সমস্ত কার্যকলাপের তীব্র নিন্দা করে।
২০০৩ সালের মে মাসে তিনবার আত্মঘাতী বোমা হামলার পর সৌদি নিরাপত্তা বাহিনী ওসামা বিন লাদেনের আল-কায়েদার সদস্যদের দমন করছে।
ফতোয়ায় বলা হয়, সন্ত্রাসের ক্ষেত্রে অর্থ জোগানদানকারীদের অপরাধীদের…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1