২৯ মার্চ থেকে ছয়টি বিভাগীয় শহরে বিএনপির মহাসমাবেশ শুরু

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, খালেদা জিয়া ২৯ মার্চ থেকে ছয়টি বিভাগীয় শহরে বিএনপির সমাবেশ শুরু করবেন। ২৯ মার্চ চট্টগ্রাম থেকে এ সমাবেশ শুরু হবে। এ সমাবেশগুলোর পরই ঢাকায় মহাসমাবেশ করে আন্দোলনের ডাক দেওয়া হবে।
আজ শুক্রবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা উদ্বোধন করার সময় তিনি এ কথা জানান।
দেলোয়ার হোসেন আরও বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিসমর্থিত প্যানেলের জয়লাভই প্রমাণ করে সরকারের পতন শুরু হয়েছে।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1