Oct 30 2019 আজহারুলের মৃত্যুদণ্ড বহাল

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।আজহারুলের করা আপিল আংশিক মঞ্জুর করে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই রায় দেন।তিনটি অভিযোগে (২, ৩ ও ৪ নম্বর) ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে বহাল রেখেছেন আপিল বিভাগ। ৬ নম্বর [...]

 

Oct 30 2019 জম্মু–কাশ্মীর ও লাদাখ আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হলো

ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নেওয়ার প্রায় তিন মাস পরে ওই রাজ্য এখন আর রাজ্য থাকল না। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে এর আলাদা পরিচিতি দাঁড়াল। সরকারি প্রজ্ঞাপন অনুসারে, দুটি অঞ্চল হিসেবে সেখানে কেন্দ্রের আইন জারি হবে।
বুধবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের বদলে কেন্দ্রশাসিত [...]

 

Oct 30 2019 নাসিরনগরে ফেসবুকে পোস্ট দিয়েছিল কে

ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের ১৫টি মন্দির ও শতাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার তিন বছর পূর্ণ হলো গতকাল বুধবার। এসব ঘটনায় আটটি মামলা হয়। ঘটনার à§§à§© মাস পর একটি মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। বাকি সাতটি মামলার অভিযোগপত্র আজও দেওয়া হয়নি। 
রসরাজ দাসের ফেসবুকে পোস্ট করা [...]

 

Oct 30 2019 রাঙামাটির চিড়িয়াখানায় ভালুক ‘জাম্বুর’ যত দুঃখ

মূলত ফল, লতা-পাতা আর মাংস হচ্ছে ভালুকের খাবার। কিন্তু দেওয়া হয় ভাত ও দুধ—আবারও তা পর্যাপ্ত নয়। প্রতিদিন এক লিটার দুধ ও দেড় কেজি চালের ভাত খাওয়ানো হয়। মাঝেমধ্যে তাও খায় না ভালুক। আর রাখা হয়েছে একটি জরাজীর্ণ ঘরে।
রাঙামাটির মিনি চিড়িয়াখানায় এভাবেই ১৭ বছর কাটিয়ে দিয়েছে ভালুক ‘জাম্বু’। চিড়িয়াখানায় কর্মরত পরিচর্যাকারীরা এই নাম দিয়েছেন। একসময় [...]

 

Oct 30 2019 আর্থিক ক্ষতিও অনেক সাকিবের

আইসিসির নিষেধাজ্ঞায় এক বছর ক্রিকেটার বাইরে থাকতে হচ্ছে সাকিব আল হাসানের। বাংলাদেশ দলে খেলতে পারবেন না, ক্রিকেট খেলতে পারবেন না—এর চেয়ে বড় ক্ষতি আর কী হতে পারে একজন ক্রিকেটারের জন্য! সঙ্গে ভাবমূর্তি সংকট তো আছেই, আর্থিক ক্ষতিটাও কিন্তু কম নয় সাকিবের।
সাকিবের আর্থিক ক্ষতির কথাই যদি বলা হয়, সবার আগে আসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে [...]

 

Oct 30 2019 কান ফুলে আলুগাছ

আঙুল ফুলে কলাগাছ—প্রবাদটি অনেকেই শুনেছেন। আজ বলব কান ফুলে আলুগাছের গল্প।
রেহনুমার শখ ছিল কানের দুল পরার, তাই বিয়ের আগে আগে কানের লতিতে ছিদ্র করেন। তাঁর স্বামী মধ্যপ্রাচ্য থেকে বেশ সুন্দর কয়েক জোড়া কানের দুল আনেন। কিছু ঝুমকোর মতো, কিছু খুব ছোট স্বর্ণের দুলের মাঝে ঝিকিমিকি পাথর বসানো। রেহনুমা কানের পাশেও দুল পরার জন্য ছিদ্র করেন। [...]

 

Oct 30 2019 চীনে বন্ধ করে দেওয়া হলো কাচের সেতু

চীনে কাচ নির্মিত রোমাঞ্চকর বেশ কিছু সেতু ও পর্যটনস্থান বন্ধ করে দেওয়া হয়েছে। আকর্ষণীয় এসব স্থানে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তা বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, হাঁটার পথ, উঁচু থেকে দৃশ্য দেখার স্থানসহ কাচের নির্মিত ৩২টি পর্যটনস্থান রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া হেবেই প্রদেশে দৃষ্টিনন্দন [...]

 

Oct 30 2019 পতনের মুখে নেতানিয়াহু: ফিলিস্তিনিরা কি ‘ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে’ পড়বে

ইসরায়েলের নেতৃত্ব বদলের সঙ্গে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ ওতপ্রোতভাবে জড়িত। তাই ইসরায়েলের ক্ষমতায় পরিবর্তন এলে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ কী হবে, সে প্রশ্ন এসে যায়। যদিও বলা যায়, ইহুদি রাষ্ট্র হিসেবে দখলদার ইসরায়েলের জন্মের পর যত দিন গেছে, ততই ফিলিস্তিনিদের ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনের দিকে ঠেলে দেওয়া হয়েছে। ইসরায়েলে ক্ষমতার পালাবদলে সেই পরিস্থিতির তেমন কোনো হেরফের হয়নি।
চলতি বছরের [...]

 

Oct 30 2019 সাড়ে পাঁচ বছর বয়সী সৌরদীপ্তের গান

সৌরদীপ্তের বয়স মাত্র সাড়ে পাঁচ বছর। তার মাথায় অনেক চিন্তা। টাইটানিক জাহাজ যখন ডুবে যাচ্ছিল, তখন কেউ আসেনি যাত্রীদের বাঁচাতে? তার আঁকা ছবিতে টাইটানিক জাহাজের কাছেই সমুদ্রে একজন মানুষকে গোসল করতে দেখা গেল। সমুদ্র হয়েছে তো কী হয়েছে, এখানে কেন গোসল করতে পারবে না?
তবে সৌরদীপ্ত যখন গান গাইতে বসে তখন অন্য এক চেহারা। তার ইংরেজি [...]

 

Oct 30 2019 রোনালদোর গোলে জুভেন্টাসের জয়

ইতালিয়ান লিগে ইন্টার মিলানের সঙ্গে অনেকটা ইঁদুর-বিড়াল লড়াই চলছিল জুভেন্টাসের। আজ মিলানকে টপকে টেবিলের শীর্ষে উঠতে হলে জিনোয়ার বিপক্ষে জয়টাই দরকার ছিল জুভদের। তবে জুভেন্টাসের মাঠে গিয়ে তাদের ছেড়ে কথা বলেনি জিনোয়া। শেষ মুহূর্তে রোনালদোর পেনাল্টি শটে গোল না হলে ১-১-এ সমতা নিয়েই মাঠ ছাড়ত অতিথিরা। তবে রোনালদোর গোলে শেষ রক্ষা হয়েছে জুভেন্টাসের। ইন্টার মিলানকে [...]

 
 
1