May 24 2012 প্রতিবেদন থেকেও এনএসআইকে বাদ দিতে বলেন বাবর
১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অস্ত্র চোরাচালানের সঙ্গে এনএসআই কর্মকর্তাদের সংশ্লিষ্টতার বিষয়টি অন্তর্ভুক্ত করতে দেননি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
আজ বৃহস্পতিবার আদালতে দেওয়া সাক্ষ্যে এ কথা বলেন তৎকালীন স্বরাষ্ট্রসচিব ও তদন্ত কমিটির আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক। বিকেলে বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে দেওয়া সাক্ষ্যে ওমর ফারুক এ তথ্য [...]
