
সংবিধানের পঞ্চম সংশোধনী মামলার রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও তৎপরতা নিষিদ্ধ থাকাসংক্রান্ত বিধান পুনরুজ্জীবিত করেছেন। একই রায়ে পঁচাত্তরের আগস্টে ঘোষিত সামরিক শাসনকে বেআইনি ঘোষণাসহ ‘সব ধরনের সংবিধানবহির্ভূত কর্মকাণ্ডকে চিরকালের জন্য বিদায়’ জানিয়েছেন। অতীতে সামরিক ফরমানকে সংবিধানের ওপর স্থান দেওয়ার জন্য আপিল বিভাগ অনুশোচনা করে বলেছেন, সুপ্রিম কোর্ট এর আগে ভুল করে সামরিক শাসনকে বৈধতা দিয়েছেন। আপিল বিভাগ আরও বলেছেন, সামরিক আইন জারি শাস্তিযোগ্য অপরাধ। প্রয়োজনে এ ব্যাপারে সংসদ আইন প্রণয়ন করতে পারে।
আপিল বিভাগ ধর্মনিরপেক্ষতা…
[Read More]
—–
Source: প্রথম আলো RSS
Comments are closed. Please check back later.